মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অ্যাম্বুলেন্সের পেছনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রোগীসহ চারজন আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার কাছাকাছি মুরাল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)। তাদের সবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলামনগর এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে আহত ৪

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার কাকরাইলে হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে মুরাল এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির পেছনের একটি চাকা ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কে উল্টে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক, রোগী ও স্বজনসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top