বোনের প্রেমের সম্পর্কের অভিযোগে প্রেমিককে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোর হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে কিশোরী বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরকে হত্যা করে মরদেহ গুমের ঘটনায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কিশোরীর বাবা ও চাচাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত
আদালত

বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া কিশোরীর বাবা ও চাচাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের মে মাসে দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসানকে কিশোরীর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয়। দুই দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের বাবা আকরাম হোসেন হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ কিশোরীর বাবা, চাচা ও দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top