বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে বিসিবির চার্জ

২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড।

অভিযুক্তরা হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়ার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ম্যাচের ফল বা ম্যাচের বিভিন্ন বিষয় প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য গোপন করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, তিন অভিযুক্তকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এরপর আইসিসির অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী পরবর্তী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top