বিদেশে তৈরি নতুন মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশি মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি নতুন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট এবং কিছু অত্যাধুনিক প্রযুক্তিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব পণ্য সাইবার হামলা, নজরদারি ও তথ্য চুরির ঝুঁকি তৈরি করতে পারে।

মানবসদৃশ রোবট
মানবসদৃশ রোবট

তবে আগে অনুমোদন পাওয়া বা বাজারে থাকা পণ্যের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে না। এদিকে চীন এই নিষেধাজ্ঞার সমালোচনা করে একে বাণিজ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করার উদাহরণ বলে মন্তব্য করেছে।

এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। চীনের দাবি, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির অগ্রগতি নিজস্ব গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ফল। একই সঙ্গে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা তীব্র হওয়ার মধ্যেই ওয়াশিংটনের এ সিদ্ধান্ত নতুন করে দুই দেশের প্রযুক্তি-সংঘাতকে আরও উসকে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top