বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে বিতরণের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রবিবার শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান হাইকমিশন জানায়, শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে শিয়ালকোটের ফরোয়ার্ড স্পোর্টসের তৈরি এসব ফুটবল ইতোমধ্যে মাউশির কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের শিক্ষা ও ক্রীড়া সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top