‘এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
এইচএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল অডিওতে এক পরীক্ষার্থীর সঙ্গে ফোনালাপে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
কথোপকথনে মন্ত্রী দাবি করেন, তিনি পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন। তবে জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। তারা পরীক্ষা স্থগিতসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন।
তবে ভাইরাল ভিডিওটি নিয়ে শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
