ফাইনালে হার বাংলাদেশের, আবারও সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ ফাইনাল: ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এতে টানা তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমাদের।

শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকেই লড়াইয়ে ছিল বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ভারতের দিকে যায়। ৪২ মিনিটে ভারতের পেয়ারি সাসা গোল করে এগিয়ে দেন দলকে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমার গোলে সমতা ফেরায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাত্র এক মিনিটের মাথায় ভারতের সানফিদার হেডে গোল আসে। এরপর একাধিক আক্রমণ করলেও ভারতের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর সমতা ফেরানো সম্ভব হয়নি। ৮১ মিনিটে লিন্ডার আরেক গোলে ব্যবধান ৩-১ হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এর আগে ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল। তবে এবার ভারতের কাছে হেরে গিয়ে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন পূরণ হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top