ফটিকছড়িতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো হায়দার আলী তালুকদার বাড়ির সরোয়ারের মেয়ে সাফিয়া ও বেলাল উদ্দীনের মেয়ে মারিয়া। তাদের বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। তারা আপন চাচাতো বোন এবং স্থানীয় হাজী মোশাররফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাফিয়া ও মারিয়া। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top