পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্য Ali bin Abdur Rahman Al Hudhaify কে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম Salman bin Abdulaziz Al Saud এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেন।
সৌদি রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের Masjid Namirah থেকে তিনি হজের মূল খুতবা প্রদান করবেন। বিশ্বের কোটি কোটি মুসলমান এ খুতবা সরাসরি শুনতে পারবেন।

ইসলামে আরাফায় অবস্থান হজের প্রধান রোকন বা স্তম্ভ হিসেবে বিবেচিত। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই প্রতিবছর এই খুতবা প্রদান করা হয়। খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া-মোনাজাতে মশগুল থাকেন।
শায়খ আলী হুজাইফি বিশ্বজুড়ে তার সুমিষ্ট কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত। তিনি ১৯৭৯ সাল থেকে Al-Masjid an-Nabawi এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি অতীতে Masjid al-Haram এ তারাবির নামাজেও ইমামতি করেছেন।
প্রতি বছরের মতো এবারও আরাফার খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।
