নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক, রেড নোটিশ জারির অনুরোধ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের ওপর হামলা ও আটকের অভিযোগে নেতানিয়াহুসহ ৩৫ জনের বিরুদ্ধে ইস্তাম্বুলের আদালতে বিচার চলছে। এরই মধ্যে নেতানিয়াহু ও আফেক মস্কোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক, রেড নোটিশ জারির অনুরোধ

তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন ও গুরুতরভাবে স্বাধীনতা হরণের মতো অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের বিচারমন্ত্রী। তিনি বলেন, এসব অভিযোগের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top