নারায়ণগঞ্জের উন্নয়ন ভাবনায় নাসিক-চায়না হারবার বৈঠক

মেগা সিটি গড়ার লক্ষ্যে নাসিক-চায়না হারবারের মতবিনিময়

নারায়ণগঞ্জকে আধুনিক ও টেকসই মেগা সিটিতে রূপান্তরের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে চীনের শীর্ষ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান China Harbour Engineering Company-এর প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
বুধবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

বুধবার নাসিক প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবহন খাতের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়। চায়না হারবারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক Wang Da

সভায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প, এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং সেন্টার, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বৃহৎ পানি সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা গুরুত্ব পায়।

নাসিক প্রশাসক নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যোগাযোগ, আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

চায়না হারবারের প্রতিনিধিরা এসব উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে জানান, প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা, সম্ভাব্য অর্থায়ন এবং বিনিয়োগের ক্ষেত্রেও তারা সহযোগিতা করতে আগ্রহী।

তাদের আশা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top