তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

কুমিল্লায় তাজমিন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে রাজুর সংশ্লিষ্টতা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাজমিন কক্সবাজারে গেলে তারা একসঙ্গে অবস্থান করেন।

কুমিল্লায় তাজমিন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

এর আগে, কুমিল্লার লালমাইয়ে তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে তাজমিন হত্যাকাণ্ডে রাজুর সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top