টিভি সিরিজে অভিনয়ে নামছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবলের পর এবার টিভি সিরিজে অভিনয়ে রোনালদো

সংক্ষিপ্ত সংবাদ:

ক্যারিয়ারের শেষভাগে এসে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে অসাধারণ সাফল্যের পর এবার তিনি পা রাখছেন টেলিভিশন ড্রামার জগতে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ক্যামেরার সামনেও বিশেষ উপস্থিতি থাকবে তাঁর। এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।

নতুন উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

সিরিজটি নির্মাণে রোনালদোর সহযোগী হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত। চলতি বছর দুজন মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন।

দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত তারকাদের উপস্থিতি প্রকল্পটিকে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে নাট্যপ্রযোজনায় রোনালদোর অংশগ্রহণকে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে।

সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি হোমল্যান্ডবিলিয়নস সিরিজে অভিনয়ের জন্য সুপরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top