জোতার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা রোনালদোর

ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। একই দিনে প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় ম্যাচটি পর্তুগালের জন্য আরও আবেগের।

জোতা ও ক্রিশ্চিয়ানো রোনালদো
জোতা ও ক্রিশ্চিয়ানো রোনালদো

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ সমর্থকদের একটি ছবি পোস্ট করে রোনালদো লেখেন, “আমাদের ঘরের মাঠে খেলার অনুভূতি দিন।” নকআউটে ওঠার লড়াইয়ে সমর্থকদের পূর্ণ সমর্থনই চান তিনি।

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পর্তুগালের প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে। গত বছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। তাই তার স্মৃতিকে সামনে রেখেই মাঠে নামবে পর্তুগাল।

এদিকে চলতি বিশ্বকাপে রোনালদো ব্যক্তিগতভাবেও একাধিক মাইলফলক ছুঁয়েছেন। ২৫তম বিশ্বকাপ ম্যাচ খেলে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের রেকর্ড স্পর্শ করেছেন। পাশাপাশি উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি।

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পর্তুগাল। এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করাই রোনালদোদের লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top