Total Views: 4
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু,
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
