চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, সালাউদ্দিন মোটরসাইকেলযোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারের পাশে মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি ট্রাক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top