চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ২ দালালকে কারাদণ্ড

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন না মানায় একাধিক যানবাহনকে জরিমানা ও একটি গাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিআরটিএ’র চট্টমেট্রো-১ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মাসুদ আলী (৩১) ও আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের মো. হাসেম (৪৫)। তাদের একমাস বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ২ দালালকে কারাদণ্ড

এছাড়া, নগরীর বড়পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনকে সড়ক পরিবহন আইনে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top