চট্টগ্রামে বসতঘরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, শিশু ছেলে গুরুতর আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় ঘরের ভেতরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার কন্যা প্রিয়ন্তি বড়ুয়া (১৬)। এ সময় তাদের পাঁচ বছর বয়সি ছেলে পিয়াস গুরুতর আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে বসতঘরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, শিশু ছেলে আহত

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় এনি বড়ুয়াকে দেখতে পান। পরে ঘরের ভেতর গিয়ে প্রিয়ন্তির নিথর দেহ পাওয়া যায়। আহত পিয়াসকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধ ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত তেজ বড়ুয়া বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ওসি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দ্রুতই প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। আহত শিশু পিয়াস বর্তমানে চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top