চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ১৫–২০ জনের একটি সশস্ত্র দল বাড়ির তালা ও দরজা কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় বাড়ির ৭০ বছর বয়সী গৃহকর্তা নুরুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নুরুল আলমকে উদ্ধার করেন। খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top