চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়েন পংকজ ও তিলক। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পংকজের মৃত্যু হয়। আহত তিলক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা বোরকা পরিহিত এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে তথ্য দিয়েছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top