চট্টগ্রাম ওয়াসায় পিপিপি নিয়ে তিন দিনব্যাপী বুটক্যাম্প শুরু
নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় চট্টগ্রামে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে তিন দিনব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম ওয়াসার ২০ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে পিপিপি প্রকল্পের মূল্যায়ন, আর্থিক ও বাণিজ্যিক সম্ভাব্যতা, ঝুঁকি বণ্টন, দরকষাকষি এবং প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে ব্যবহারিক আলোচনা ও অনুশীলন করা হবে।
চট্টগ্রাম ওয়াসার এমডি প্রশিক্ষণার্থীদের নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের অর্জিত জ্ঞান চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বলা হয়, প্রতিটি প্রকল্পের জন্য পিপিপি উপযুক্ত সমাধান নয়। প্রকল্পের সঠিক মূল্যায়ন, ঝুঁকি বণ্টন, অর্থায়ন ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি অংশীদারদের কার্যকর সহযোগিতার মাধ্যমে পিপিপি প্রকল্প সফল করা সম্ভব।
