ওমান উপকূলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিখোঁজ ২ নাবিক

ওমানের উপকূলীয় এলাকায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুই নাবিক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় একজন হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থাগুলো।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম তদারকি সংস্থা (ইউকেএমটিও) জানায়, ওমানের সোহর বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে থাকা একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আগুন লাগে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে একজন হতাহতের তথ্য পাওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত করা হয়নি। পাশাপাশি নিখোঁজ দুই ক্রু সদস্যকে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের যেকোনো দুর্ঘটনা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল-জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top