এমপি সরোয়ার আলমগীরের মায়ের দাফন সম্পন্ন

ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর আর নেই

চট্টগ্রাম-ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৬) মারা গেছেন। শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

শনিবার রাত ৯টায় মরহুমার নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমপি সরোয়ার আলমগীরের মায়ের দাফন সম্পন্ন

খাদিজা নুরের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে খাদিজা নুর চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top