ইরান অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি বর্তমানে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তাজনিত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।

রবিবার দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, বিদ্যমান সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনৈতিক সমস্যার কারণে সরকার জনগণের কাছে লজ্জিত।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজেই ইরানের ওপর সবচেয়ে ভয়াবহ ও চূর্ণকারী নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। তবে এই অসম যুদ্ধে ইরান শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।

ইরান অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

তিনি আরও দাবি করেন, শত্রুপক্ষ ভেবেছিল ইরান ভেঙে পড়ে ভেনেজুয়েলার মতো অবস্থায় পৌঁছাবে। কিন্তু তা না হয়ে, উল্টো নিজের প্রতিরোধ, একতা ও সংহতি দিয়ে ইরান বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক শক্তিতে পরিণত হয়েছে। সরকার বিভাগ ও দ্বন্দ্ব এড়িয়ে পূর্ণ শক্তিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ফ্রেব্রুয়ারিতে শুরু হওয়া শত্রুতা নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও বর্তমানে তা স্থবির হয়ে আছে। মূলত চুক্তির বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী তেল ও গ্যাস রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ব্যবস্থা নিয়ে মতভেদের কারণে চূড়ান্ত আলোচনার অগ্রগতি আটকে আছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top