Total Views: 4

চাঁদ-মঙ্গলে মানব অভিযানে রকেট উৎক্ষেপণ বাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের
চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্য সামনে রেখে মহাকাশে বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক হাজারের বেশি রকেট উৎক্ষেপণ ও অবতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হোয়াইট হাউসের নতুন নির্দেশনায় চাঁদ ও মঙ্গলে যাতায়াতে বাণিজ্যিক মহাকাশযানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নাসার চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া মহাকাশ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে নতুন উৎক্ষেপণ ও অবতরণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চাঁদে ভবিষ্যৎ অভিযানের জন্য স্পেসএক্স ও ব্লু অরিজিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। অন্যদিকে, ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানো নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতাও জোরদার করছে যুক্তরাষ্ট্র।
