মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ইস্পাত কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মাগুরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিএসআরএমের ডিপো থেকে ১৩ টন রড সুনামগঞ্জে পাঠানোর পথে এক টন রড চুরি হয়। পরে তদন্তে নেমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া রড উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top