টানা বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে আবারও বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টির পর সোমবার সকাল থেকে হালিশহর, কাতালগঞ্জ, হামজারবাগ, মুরাদপুর, বিবিরহাট, চকবাজার, কাপাসগোলা ও রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা।
চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে।

নগরবাসীর অভিযোগ, প্রতিবছর জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ নেওয়া হলেও ভারী বৃষ্টিতে একই এলাকাগুলো আবারও ডুবে যায়। তাদের দাবি, সাময়িক পানি সরানোর পাশাপাশি স্থায়ী ও সমন্বিত পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top