জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাসে ভর্তি আবেদন শুরু ১৬ আগস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে কলেজ ও বিষয়ভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। ভর্তি কার্যক্রম প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা এবং রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবার তৃতীয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ থাকছে না।

২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Applicant Login → Degree Pass → Apply Now অপশনে গিয়ে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন করতে হবে। আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি কলেজে যোগ্য বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top