আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত একীভূত সার্কুলার জারি

আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সর্বশেষ বিধিবিধান একীভূত করে একটি নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সার্কুলার জারি করে নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন সার্কুলারের মাধ্যমে গত বছরের ১৪ আগস্ট জারি করা এফই সার্কুলার নং-৩৩ হালনাগাদ করা হয়েছে। গত এক বছরে জারি করা পরবর্তী নির্দেশনাগুলো এতে অন্তর্ভুক্ত করে আমদানি সংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধান এক জায়গায় আনা হয়েছে।

আমদানি লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত একীভূত সার্কুলার জারি

নতুন কাঠামোতে আমদানি বাণিজ্য, অনলাইন রিপোর্টিং, ঋণপত্র (এলসি), অনুমোদিত পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ প্রেরণ, বিল অব এন্ট্রি দাখিল, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, আমদানি দায় পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসি সংক্রান্ত বিধান রয়েছে।

এছাড়া বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে আমদানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ, আমদানি পরিশোধে রপ্তানি আয় সংরক্ষণ, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চল এবং স্বর্ণ, রুপা, গহনা ও বৈদেশিক মুদ্রার নোট আমদানির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে জারি করা সার্কুলারটির নির্দেশনা আগামী এক বছর কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে জারি করা নতুন নির্দেশনা এ সার্কুলারের সঙ্গে মিলিয়ে প্রয়োগ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top