বহির্নোঙরে ৫০ ফিশিং বোটে অভিযান, ২৪ জনকে কারাদণ্ড

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথ অভিযানে ৫০টিরও বেশি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড এ অভিযান  চালায়।

বহির্নোঙরে ৫০ ফিশিং বোটে অভিযান, ২৪ জনকে কারাদণ্ড

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, উচ্চগতিসম্পন্ন একাধিক বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-৭ অংশগ্রহণ করে। এসময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানে বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top