চট্টগ্রামে পুকুর থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের জলদাশপাড়ার মজুমদারপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অরুণ জলদাশ আমিরাবাদ ইউনিয়নের জলদাশপাড়া এলাকার বাসিন্দা পরশুরাম জলদাশের ছেলে। শুক্রবার এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয়রা কালি মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top