মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে নেবে মিয়ানমার

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

তিনি জানান, মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তার মতে, দুই দেশের মধ্যে ধারাবাহিক আলোচনা ও কূটনৈতিক সমঝোতার ফলেই এ সিদ্ধান্ত এসেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে অগ্রগতি সম্ভব হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের অবশ্যই দেশটির আইন মেনে চলতে হবে এবং জনসমাগমস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

তিনি আরও জানান, রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top