চট্টগ্রাম নগর ও জেলার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে লোহাগাড়া ও নগরীর ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লোহাগাড়ার সাউন্ড হেলথ হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. আলমগীর (৫৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

অন্যদিকে, রাত সাড়ে ১২টার দিকে নগরীর ইপিজেড এলাকায় সড়কের গর্তে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মেহেদি হাসান (২৫)। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top