
লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ।।
আমেরিকা প্রবাসী সীতাকুণ্ড সমিতি আমেরিকার এক্সিকিউটিভ মেম্বার এবং চট্টগ্রাম সমিতি আমেরিকার সহকারী সাধারণ সম্পাদক, সীতাকুণ্ডের কৃতি সন্তান জনাব আজিজ চৌধুরী-কে লন্ডন সফর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছে সীতাকুণ্ড সমিতি ইউকে।
এ উপলক্ষে সীতাকুণ্ড সমিতি ইউকের পক্ষ থেকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। একই সঙ্গে সমিতির সদ্য প্রকাশিত ম্যাগাজিন তাঁর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি ইউকের সভাপতি সেলিম হোসাইন, সাবেক সভাপতি আলিম উল্লাহ রাহাত এবং উপদেষ্টা জামাল উদ্দিন (ডাক্তার), সদস্যা আফজালুর নেছা রুমি।
প্রবাসে সীতাকুণ্ডবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা রইলো ।
