Total Views: 5
জুলাই জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট, করবেন প্রধানমন্ত্রী
আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। শুক্রবার এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি জানান, ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালিত হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ পরিবার ও আহতদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর এবার ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে।
