কাভার্ডভ্যান আত্মসাতের মামলায় একজন গ্রেফতার

৬টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। গ্রেফতার জামাল উদ্দিন চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

কাভার্ডভ্যান আত্মসাতের মামলায় একজন গ্রেফতার

পুলিশ জানায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top