লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ

লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ আল সৌদের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। করোনারের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগ ও উদ্বেগ কমানোর ওষুধের বিষাক্ত মিশ্রণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। হত্যা বা আত্মহত্যার কোনো প্রমাণ না পাওয়ায় ঘটনাটিকে ‘দুর্ঘটনাবশত মৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউয়ি আল সৌদ
আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউয়ি আল সৌদ

গত বছরের ২৫ নভেম্বর কেনসিংটনের একটি ম্যারিয়ট হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষতত্ত্ব পরীক্ষায় তার শরীরে অ্যালকোহল, জিএইচবি (GHB), গাঁজা এবং জ্যানাক্সের (অ্যালপ্রাজোলাম) বিপজ্জনক মাত্রা পাওয়া যায়।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা কিংবা আত্মহত্যার কোনো প্রমাণ মেলেনি। শুনানিতে আরও জানানো হয়, মৃত্যুর আগে যুবরাজ মাদকাসক্তি ও মানসিক অবসাদের চিকিৎসা নিলেও পরে চিকিৎসকদের ফলোআপ সেশনে আর অংশ নেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top