এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল, তদন্তে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয় ভুলের বিষয়টি স্বীকার করেছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশ্নপত্র তৈরির কাজ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন হয়েছিল। তবে ভুলের কারণে পরীক্ষার্থীদের যেন ক্ষতি না হয়, সে জন্য খাতা মূল্যায়নের সময় সংশ্লিষ্ট প্রশ্নগুলোর পূর্ণ নম্বর দেওয়া হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে খসড়া প্রস্তুত, পরিমার্জন, লটারির মাধ্যমে সেট নির্বাচন, ছাপানো ও নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ একাধিক ধাপ রয়েছে। তারপরও দায়িত্বে অবহেলার কারণে এ ধরনের ভুল ঘটতে পারে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রশ্নপত্রটি প্রস্তুত ও পরিমার্জনের দায়িত্বে ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের কয়েকজন শিক্ষক। তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
