পদত্যাগ, ক্ষমা ও পরীক্ষা—৩ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক পরীক্ষাটি পুনরায় নিতে হবে, বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী-বান্ধব করতে হবে।

এর আগে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচির কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিনিধি আলোচনায় আসেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top