৮ দফা দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
৮ দফা দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা, অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির সমাধান এবং শিক্ষাব্যবস্থার সংস্কার।
শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেকেই সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই তারা পরীক্ষা পদ্ধতির পরিবর্তন ও শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্তের দাবি জানান।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

