চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে হামলা-৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চন্দনপুরা-বাকলিয়া অ্যাকসেস রোডে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, কয়েকদিন আগে তার কাছে ২ কোটি টাকা এককালীন এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, হামলাকারীরা অফিসের কম্পিউটার, মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে।

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দাবি, হামলার ঘটনায় বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top