নাইক্ষ্যংছড়িতে বন্যায় ব্রিজ ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ

বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যান চলাচল বন্ধ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডওয়ালের মাটি সরে যাওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এতে রামু ও নাইক্ষ্যংছড়ির কয়েকটি ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও জরুরি সেবাও।

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ব্রিজ ক্ষতিগ্রস্ত, চলাচল বন্ধ

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান জানান, সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামতের কাজ শুরু করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া ওই সড়ক ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বান্দরবান সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, মেরামত শেষে ব্রিজটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে যোগাযোগ স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top