নালার স্রোতে ভেসে তিন বছরের শিশুর মৃত্যু

রাউজানে নালায় ভেসে শিশুর মৃত্যু, বাঁশখালীতে পাতিলে করে উদ্ধার

চট্টগ্রারের রাউজান উপজেলায় নালায় পড়ে স্রোতে ভেসে গিয়ে মো. মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে শিশুটির দাদার পিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে একপর্যায়ে সড়কের পাশের পানি নিষ্কাশন নালায় পড়ে যায় সে। টানা বর্ষণে নালায় তীব্র স্রোত থাকায় শিশুটি ভেসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার জানান, নালা থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে টানা বর্ষণে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হলে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বুধবার রাতে চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস পাঁচ শিশু ও আট নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সময় আট মাস বয়সী এক শিশুকে বড় পাতিলে করে বন্যার পানি পাড়ি দিয়ে উদ্ধার করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া সবাইকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top