স্পেন-পর্তুগাল মহারণ: ইতিহাস, হেড-টু-হেড ও পরিসংখ্যানে কে এগিয়ে?

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ‘আইবেরিয়ান ডার্বি’ ঘিরে ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ডালাসে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

অতীতের পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়েছে সমানতালে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী। এর মধ্যে স্পেন জিতেছে ১৭টি ম্যাচ, পর্তুগালের জয় মাত্র ৬টি, আর বাকি ১৮টি ম্যাচ ড্র হয়েছে।

স্পেন-পর্তুগাল মহারণ: ইতিহাস ও পরিসংখ্যানে কারা এগিয়ে?

সর্বশেষ উয়েফা নেশনস লিগের ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারে জেতে পর্তুগাল।চলতি বিশ্বকাপে দুই দলই দুর্দান্ত ছন্দে। স্পেন এখনো কোনো গোল না হজম করেই শেষ ষোলোয় উঠেছে, রাউন্ড অব ৩২-এ তারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে পর্তুগাল ২-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে।

ম্যাচের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের লড়াই। পর্তুগালের আক্রমণে রোনালদোর সঙ্গে থাকবেন ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও ও বার্নার্দো সিলভা। স্পেনের ভরসা ইয়ামাল, পেদ্রি, নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারসাবাল।

কাগজে-কলমে দুই দলই প্রায় সমান শক্তির। তাই নির্ধারিত ৯০ মিনিটের পর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top