সীতাকুন্ডে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সীতাকুণ্ডে গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সীতাকুণ্ড মডেল থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে পাশের এলাকার বাসিন্দা রবিউল ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার সময় তিনি সাগরে মাছ ধরতে ছিলেন। সকালে বাড়ি ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top