মেটার বিরুদ্ধে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যকে উৎসাহ দেওয়ার অভিযোগ

বন্যপ্রাণী পাচারের বড় বাজার পরিচালনার অভিযোগ মেটার বিরুদ্ধে

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের অনলাইন বাজার পরিচালনার অভিযোগ উঠেছে। পরিবেশ সংরক্ষণবিষয়ক একাধিক আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটা শুধু এই ব্যবসা ঠেকাতে ব্যর্থই নয়, বরং বিজ্ঞাপন ও মনিটাইজেশন ব্যবস্থার মাধ্যমে পরোক্ষভাবে তা উৎসাহিত করছে।

মেটার বিরুদ্ধে বন্যপ্রাণীর অবৈধ বাজার চালানোর অভিযোগ, কাঠগড়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বন্যপ্রাণী ও প্রাণীজাত পণ্যের ২ লাখ ৬০ হাজারের বেশি বিজ্ঞাপন শনাক্ত হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে শিম্পাঞ্জি, গণ্ডারের শিং, বনরুইসহ বিভিন্ন সংরক্ষিত প্রাণী ও প্রাণীজাত পণ্য প্রকাশ্যে বিক্রির তথ্যও উঠে এসেছে।

গবেষকদের দাবি, মেটার অ্যালগরিদম একই ধরনের পোস্ট আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে দিয়ে এই অবৈধ বাণিজ্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে রিপোর্ট করার পরও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও গ্রুপ সক্রিয় রয়েছে।

যদিও মেটাসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান অনলাইনে বন্যপ্রাণী পাচার বন্ধে নতুন প্রতিশ্রুতি দিয়েছে, তবে পরিবেশবিদদের মতে, কার্যকর পদক্ষেপ ছাড়া এসব ঘোষণা পরিস্থিতির তেমন পরিবর্তন আনতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top