কর্ণফুলীতে ২ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২

কর্ণফুলীতে ২ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, আটক ২

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় নৌকায় থাকা দুইজনকে আটক করা হয়।

রোববার বিকেলে নিয়মিত নৌ টহলের সময় ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১০টি স্টিলের ড্রামে থাকা মোট ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ডিজেল ও নৌকাটি জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top