সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা

ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

নিহত মো. মহিউদ্দিন
নিহত মো. মহিউদ্দিন

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪২) ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং স্থানীয় ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী লেনে মোটরসাইকেলে যাওয়ার সময় মহিউদ্দিন একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসও ওভারটেক করতে গেলে তিনি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top