নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার অভিযোগে গ্রেপ্তার ১

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, নরসিংদীতে গ্রেপ্তার ১

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি পানিতে তলিয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. এ আর এম আল মামুন জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top