সিটি ব্যাংক-মিল্ক ভিটা-অ্যাগ্রোশিফটের যৌথ অর্থায়ন প্রকল্প

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন উদ্যোগ চালু

দেশের দুগ্ধ ও গবাদিপশু খামারিদের সহজে অর্থায়নের আওতায় আনতে ‘ডিজিটাল ডেইরি ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’ চালু করতে যৌথ উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও কৃষি-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোশিফট।

ডিজিটাল পদ্ধতিতে দুগ্ধ খামারে অর্থায়ন ব্যবস্থা চালুসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা, অ্যাগ্রোশিফটের সিইও কাজী বুলান্দ মুসাব্বিরসহ অন্যরা

এ লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্যোগটির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে খামারিদের জন্য ঋণ ও আর্থিক সেবা সহজলভ্য করার পথ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, মিল্ক ভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজাসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের দুগ্ধ খাতের আধুনিকায়ন, খামারিদের আর্থিক অন্তর্ভুক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top